সহযোগিতার আবেদন

“হে মোমিনগণ, তোমরা তোমাদের উপার্জনের ও তোমাদের জমিন থেকে উৎপাদিত জিনিসের উৎকৃষ্টতম অংশ ব্যয় করো এবং উক্ত জিনিসগুলির নিকৃষ্টতম অংশ ব্যয় করার ইরাদা কোরোনা, যাহা চোখ বন্ধ ব্যাতিত নিজেরাই গ্রহন করিবে না। জেনে রাখো মহান আল্লাহ্‌ ধনী এবং প্রশংসার যোগ্য।“

সুরা বাকারা ২৬৭ নং আয়াত

“যাহারা নিজ অর্থ দিবা রাত্র প্রকাশ্যে ও নির্জনে ব্যয় করে তাহাদের জন্য তাহাদের প্রতিদান (সওয়াব) আল্লাহ্‌ এর নিকট হইতে পাইবে এবং তাদের (আখেরাতে) কোন ভয়ভীতি ও দুঃখ ক্লেশ থাকিবে না।“

সুরা বাকারা ২৭৪ নং আয়াত

পরম করুণাময় ও পরম প্রজ্ঞাময় আল্লাহ্‌ কে জানায় অশেষ ধন্যবাদ ও তাঁর প্রশংসা জ্ঞাপন করি। তাঁহার অশেষ কৃপায় ইমদাদ মিশন প্রতিষ্ঠিত। আমরা সকলেই অবগত আছি যে শিক্ষা হল জাতির মেরুদণ্ড। কিন্তু বর্তমান সময়ে দ্বীনই শিক্ষা বাদে যে প্রচলিত শিক্ষা চালু রয়েছে তার ফলে আমাদের স্নেহের সন্তানেরা ইসলামিক শিক্ষা হইতে বঞ্চিত হওয়ার কারণে ধর্মহীনতা ও নাস্তিকতার দিকে ধাবিত হচ্ছে। ফলতঃ সমাজ আজ দূষিত ও কলুষিত। আলহামদুলিল্লাহ ইমদাদ ইসলামিক মিশন তার লক্ষ্যে উপনীত হওয়ার জন্য উভয় প্রকার শিক্ষার ব্যবস্থা করেছে।

সমাজের সুধী বৃন্দের নিকট আমাদের আকুল আবেদন এই যে, আপনাদের মেধাবী সন্তানদের এই মিশনে পড়াশুনার সুযোগ দিয়ে সুস্থ নাগরিক তৈরি করতে সহায়তা করুন।

সমাজের সকল সংশ্লিষ্ট ও দায়িত্বশীল নাগরিকদের কাছে আমাদের আবেদন সর্বপ্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসুন, যাতে আমরা দুঃস্থ, এতীম এবং মেধাবী শিক্ষার্থীদের সেই শিক্ষা দিতে পারি, যাহা আপনি আপনার সন্তানের জন্য চান।

আল্লাহ্‌ তায়ালা আপনার দানকে কবুল করুন এবং দুনিয়া ও আখেরাতে প্রাচুর্যতা দান করুন। মেধাবী, দুঃস্থ এতীম যোগ্য শিক্ষার্থীদের আপনার মূল্যবান দান দিয়ে সহায়তা করুন। আপনি একজন শিক্ষার্থীর সম্পূর্ণ খরচ বহন করতে পারেন বা দুঃস্থ এতীম দের জন্য গঠিত বৃত্তি/ স্কলারশিপ তহবিলে দান করতে পারেন।

আপনাদের দেওয়া দান (যাকাত, সদকা, ফিতরা প্রভৃতি) কেবলমাত্র পরিপূর্ণ গরীব ও মেধাবী ছাত্রদের জন্য ব্যবহৃত হয়। এটি বিল্ডিং নির্মাণ বা উন্নয়ন ও শিক্ষকদের বেতন ইত্যাদি বাবদ ব্যবহৃত হয় না।

ট্রাস্টের সম্পাদকের অ্যাকাউণ্ট নাম্বার নিচে দেওয়া হল। অনুগ্রহ করে যাকাত বা যে কোন ধরণের দান পাঠিয়ে মিশনে ফোন বা ম্যাসেজ করে দিবেন।

Account Name:    Sk Jamal Uddin

Account Number:  20075118847

Bank Name:       State Bank of India

IFSC Code:       SBIN0012386

Branch Name:     Balgona, (Purba Bardhaman)