Perfect Education For Your Child
Learning & Fun
Healthy Meals
Children Safety
ISLAMIC Environment
সম্পাদকের বার্তা
আমাদের সকলেরই প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের সুপরিচিত হাদিস জানা আছে যে জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তাই আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষা দেওয়া আবশ্যক যাতে তারা ইসলামী মূল্যবোধে বড় হয় এবং দ্বীনের প্রতি কি কর্তব্য তা বুঝতে পারে । কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মুসলিম ছাত্র -ছাত্রীরা সেক্যুলার স্কুলে যায়, যেখানে তাদের একেবারেই ইসলামি শিক্ষা দেওয়া হয়না। মুসলিম পরিচালিত মিশন গুলোর প্রচেষ্টার সাথে সাথে ইসলামিক শিক্ষার উপর জোর দেওয়ার গুরুত্ব অনুধাবন করে সার্বজনীন করার লক্ষ্যে ইমদাদ ইসলামিক মিশন প্রতিষ্ঠিত, যাতে প্রত্যেক বাচ্চারা দুনিয়াতে সফলতার সাথে সাথে আখেরাতও গড়তে পারবে। উপযুক্ত সাধারন শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা এবং আগ্রহীদেরকে হিফজ্ করানোর ব্যাবস্থা থাকবে ইনশা আল্লাহ।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক ইঞ্জিনিয়ার আলহাজ্জ সেখ জামালউদ্দিন
- ডি সি ই হুগলী, অবসর প্রাপ্ত কর্মী পূর্তদপ্তর পঃ বঃ সরকার
- • অবর সহবাস্তুকার পঃ বঃ ওয়্যার হাউজিং কর্পোরেশন
- • ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, হুগলী
- • অনলাইন আলিম কোর্সে পাঠরত (দ্বিতীয় বর্ষ)
- ২০১২ সালে হজ এবং ২০২৩ সালে উমরাহ্ সম্পূর্ণ করেছেন আলহামদুলিল্লাহ্
- • প্রতিষ্ঠাতা ও সম্পাদক - বিদ্যা বিকাশ কোচিং সেন্টার (পঞ্চম-দশম)
- • মুখ্য উপদেষ্টা ও হিসাব রক্ষক, বলগোনা মাদ্রাসা মিফতাহুল উলুম
ROUTINE
UNIFORM
ছাত্রঃ
নেভী বুলু রঙের ফুলপ্যান্ট এবং বুলু সাদা চেক ফুল হাতা শার্ট, নেভী বুলু মোজা ও কালো স্কুল জুতো। শীতকালে নেভী বুলু ফুলহাতা জামা ও নেভী বুলু ফুলহাতা সোয়েটার। শীতের টুপি ও মাফলার নেভী বুলু রঙেরই হবে। শীত বস্ত্রে নেভী বুলু ছাড়া অন্য কোনও রং ব্যবহার করা যাবে না।নামাজের জন্য সাদা পাঞ্জাবী ও সাদা পায়জামা এবং সাদা গোল টুপি।
ছাত্রীঃ
নেভী বুলু রঙের সালোয়ার এবং বুলু সাদা চেক ফুল হাতা কামিজ, সাদা ওড়না ও সাদা রঙের চুলের ফিতে, নেভী বুলু মোজা ও কালো স্কুল জুতো এবং সাদা হিজাব। শীতকালে নেভী বুলু ফুলহাতা কামিজ ও নেভী বুলু ফুলহাতা সোয়েটার। শীতের টুপি ও মাফলার নেভী বুলু রঙেরই হবে। শীত বস্ত্রে নেভী বুলু ছাড়া অন্য কোনও রং ব্যবহার করা যাবে না।
SYLLABUS
সাধারন বিষয়
ইসলামী বিষয়
- বাংলা,
- ইংরাজি,
- গনিত,
- বিজ্ঞান,
- ইতিহাস,
- ভূগোল,
- কম্পিউটার
তাজবীদ ও কিরাত,
কুরআনের হিফজ,
হাদিশ শিক্ষা,
কুরআন অধ্যয়ন,
সীরাত,
শরীয়াহ এবং ফিকাহ
DISCIPLINE(RULES & REGULATION)
- প্রত্যেক ছাত্র ছাত্রী মিশনের নিয়ম শৃঙ্খলা মানতে বাধ্য থাকবে।
- প্রত্যেক ছাত্র ছাত্রী কে সময় সূচী অনুযায়ী চলতে হবে।
- প্রত্যেক ছাত্রকে মিশন সংলগ্ন মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে হবে।
- বিনা অনুমতিতে কোন ছাত্রছাত্রী মিশন এর বাইরে যেতে পারবেনা।
- কতৃপক্ষের অনুমতি ব্যতিত কোন ছাত্রছাত্রী মিশন এর বাইরে চলে গেলে কতৃপক্ষ কোন জবাব দিহি করতে বাধ্য নন, এবং এ বিষয়ে কতৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
- কোন ছাত্র ছাত্রী নিজের কাছে টাকা পয়সা, মোবাইল বা অন্যকোন মুল্যবান জিনিস রাখতে পারবেনা।
- কিছু টাকা পয়সা প্রয়োজন মত হোস্টেল সুপার এর কাছে রাখতে পারবে।
- ছুটি শেষ হওয়ার পর দিন প্রত্যেক ছাত্র ছাত্রী কে হোস্টেল এ উপস্থিত হতে হবে।
- অভিভাবকদের ঠিকানা, ফোন নাম্বার পরিবর্তন হলে অতিসত্তর অফিস কে জানাতে হবে
- কেবল মাত্র রবিবার এবং বিশেষ ছুটির দিন পরিচয় প্রাপ্ত, অভিভাবক অভিভাবিকা ছাড়া তৃতীয় কাউকে দেখা করার অনুমতি দেওয়া যাবেনা।
FEES STRUCTURE
