ভর্তির জন্য ফর্ম পূরণ চলছে। অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই আবেদনপত্র ভরা যাবে।

ভর্তিরপদ্ধতি

  1. পরীক্ষা সংশ্লিষ্ট শ্রেণীর সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।
  2. শিক্ষার্থীরা যোগ্যতা নির্ণায়ক নম্বর পেলে মৌখিক পরীক্ষা ও অভিভাবক দের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
  3. ভর্তি পরীক্ষায় ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অভিভাবক সাক্ষাৎকারের ভিত্তিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।
  4. মেধাবী গরীব এবং এতিম ছাত্ররা হাফ ফ্রি বা কোয়ার্টার ফ্রীশিপ পাবে বিবেচনা অনুযায়ী।

ভর্তি সম্পর্কে তথ্য

আবেদনপত্র জমা করার শেষ তারিখঃ১৯ শে অক্টোবর ২০২৫
ভর্তি পরীক্ষার তারিখঃ২০ শে অক্টোবর ২০২৫
ফল প্রকাশের তারিখ:২২ শে অক্টোবর ২০২৫ ( সময় : দুপুর ১২ টা)
মৌখিক পরীক্ষা ও অভিভাবকদের সাক্ষাৎকার গ্রহণের তারিখঃ২৩, ২৪ এবং ২৫ শে অক্টোবর ২০২৫
ক্লাস শুরুর সম্ভাব্য তারিখঃ৬ ই জানুয়ারি ২০২৬

ভর্তি পরীক্ষার কিছু নিদেশাবলী

১. তৃতীয় শ্রেণী থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত ভর্তির জন্য ফর্ম পূরণ চলছে।
2. আবেদনপত্রের মূল্য: ১০০ টাকা মাত্র
3. পরীক্ষার তারিখ: ২০ শে অক্টোবর ২০২৫ সোমবার ( সময়: সকাল ১১.৩০ মিনিট)।
4. পরীক্ষার সময়সীমা ৩ ঘণ্টা।
5. অনলাইন ও অফলাইনে আবেদনের শেষ তারিখ ১৯ শে অক্টোবর ২০২৫ রবিবার।
6. পরীক্ষার দিন ১ ঘণ্টা আগে নির্দিষ্ট স্থানে আসতে হবে এবং অ্যাডমিট কালেক্ট করতে হবে।
7. ফল প্রকাশিত হবে ২২ শে অক্টোবর ২০২৫ বুধবার ( সময়: দুপুর ১২ টা)

. ফলাফল প্রকাশ করা হবে  www.imdadmission.in  ওয়েবসাইটে ফোন করেও ফলাফল জানা যাবে

9. মৌখিক পরীক্ষা ও অভিভাবক সাক্ষাৎকারের তারিখ: ২৩, ২৪ ও ২৫ শে অক্টোবর ২০২৫।

১০. পরীক্ষা হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুসারে। প্রবেশিকা তথ্য পুস্তিকাতে বিস্তারিত সিলেবাস উল্লেখ করা হয়েছে। ওয়েবসাইট থেকে সিলেবাস ডাউনলোড করা যাবে

১১. যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক তার পূর্বের শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুসারে অবজেক্টিভ টাইপ ও সংক্ষিপ্ত প্রশ্নে পরীক্ষা হবে।